About Course
বি.এস.সি নার্সিং ফুল কোর্স
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ,যারা একজন নার্স হয়ে মানবসেবায় নিজেকে নিয়োজিত করার স্বপ্ন নিজের মধ্যে লালন করে আসছো, এখনই সময় সেই স্বপ্নকে পূর্ণতা দেওয়ার এবং এই কঠিন প্রতিযোগিতার প্রস্তুতিতে পরিকল্পিতভাবে এগিয়ে থাকাটা অত্যন্ত জরুরি ৷ নার্সিং এডমিশন তুমুল প্রতিযোগিতাপূর্ণ,পরীক্ষায় উত্তীর্ণ হতে অল্প সময়ে নিতে হয় অনেক বেশি প্রস্তুতি ৷ এ লক্ষ্যেই ‘মেডি-নার্সিং’ নিয়ে এসেছে বি.এস.সি নার্সিং ভর্তিচ্ছুদের জন্য অনলাইনে এবং অফলাইনে সকল সার্ভিসের সমন্বয়ে “বি.এস.সি নার্সিং ফুল কোর্স”
B.Sc in Nursing কোর্স ফি – ১৭০০০/-
আমাদের সার্ভিস :
- স্মার্ট বোর্ড ও প্রজেক্টর এর মাধ্যমে ক্লাসের ব্যবস্থা ৷
- নির্দিষ্ট সময়ের মধ্যে সিলেবাস সম্পন্নের নিশ্চয়তা ৷
- Daily, Monthly & Review Exam প্রয়োজনীয় সংখ্যক Solve ক্লাস ৷
- ভর্তি গাইড,লেকচার সিট ও টেকনিক সিট প্রদান ৷
- SMS এর মাধ্যমে ফলাফল প্রদান ৷
- বিষয়ভিত্তিক স্পেশাল বই প্রদান ৷
- মূল বইয়ের দাগানো PDF প্রদান ৷
ভর্তি হওয়ার পূর্বে জেনে নিন :
- মেডি নার্সিং Youtube Channel ও Facebook Page আপলোডকৃত ক্লাসগুলো দেখে যাচাই করে ভর্তি হওয়ার সুযোগ ৷ Facebook page link
- স্পেশাল GK ও English ক্লাস ৷
- ডাঃ মাজেদ স্যার এবং জালিস স্যার সহ সিনিয়র শিক্ষকমন্ডলীর সমন্বয়ে অভিজ্ঞ টিচার্স প্যানেল ৷
- সর্বোচ্চ সংখ্যক অধ্যায়ভিত্তিক লেকচার প্রদান ৷
- সর্বোচ্চ সংখ্যক ক্লাস টেস্ট ও পরীক্ষা ব্যবস্থা ৷
আমাদের শিক্ষা উপকরনসমূহ

আবেদনের যোগ্যতা:
বিজ্ঞান বিভাগে এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষায় সর্বমোট ন্যূনতম জিপিএ (GPA) ৭.০০ থাকতে হবে। তবে কোন পরীক্ষায় জিপিএ ৩.০০ এর কম গ্রহণযোগ্য হবে না এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যূনতম জিপিএ ২.৫০ থাকতে হবে।
মানবন্টন
| বিষয় | নম্বর |
| বাংলা | ২০ |
| ইংরেজি | ২০ |
| গণিত | ১০ |
| বিজ্ঞান (জীববিজ্ঞান, পদার্থবিদ্যা ও রসায়ন) | ৪০ |
| সাধারণ জ্ঞান | ১০ |
| মোট | ১০০ |
পরীক্ষার্থী ২য় টাইম ও ৩য় টাইম পরীক্ষায় অংশগ্রহন করতে পারবেন!!!
ভর্তিপরীক্ষাসম্পর্কেবিস্তারিতঃ
১. প্রতিটি কোর্সের জন্য ভিন্ন ভিন্ন প্রশ্নপত্রে এক ঘন্টার ১০০ (একশত) নম্বরের MCQ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২. এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এবং প্রার্থীর ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে। এসএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-এর ৫ গুণিতক = ২৫ নম্বর, এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-এর ৫ গুণিতক = ২৫ নম্বর।
৩. ভর্তি পরীক্ষায় ৪০ (চল্লিশ) বা তদুর্দ্ধ নম্বর প্রাপ্ত প্রার্থীগণ উত্তীর্ণ মর্মে বিবেচিত হবে। উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে মেধাতালিকার ভিত্তিতে সরকারি প্রতিষ্ঠানে এবং অবশিষ্ট উত্তীর্ণ প্রার্থীরা নির্ধারিত আসনে বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তির আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে।



